ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালের মেয়ে শাকিলার কৃতিত্ব

    বরিশালের মেয়ে শাকিলার কৃতিত্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বিশেষ অবদান ও মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখায় নাসরীন স্মৃতিপদক পেয়েছেন তরুণ নারী অধিকার কর্মী শাকিলা ইসলাম।

    বরিশাল নগরীর মেয়ে শাকিলা ইসলাম দেশের শীর্ষস্থানীয় যুব জলবায়ু নেটওয়ার্ক ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় সমন্বয়কারী।

    রবিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে রবিবার দুপুরে এ্যাকশন এইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নারী অধিকার আন্দোলনের অন্যতম কান্ডারী নাসরীন পারভীন হক স্মরণে শাকিলা ইসলামের হাতে স্মৃতিপদক তুলে দিয়েছেন এ্যাকশন এইড’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাসরীন পারভীন হকের বড় বোন ও নারীপক্ষের সদস্য শিরিন হক, ইউবিকো’র ব্যবস্থাপনা পরিচালক এমএ মোস্তফা বিল্লাল প্রমুখ।

    উল্লেখ্য, ২০০৬ সাল থেকে একশনএইড যৌণ হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, স্থানীয় সরকার ব্যাবস্থায় নারী নেতৃত্ব এবং বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার নারীদের সম্মাননা প্রদান করে আসছে। এইবারই স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা বিষয়ক ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ