ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • পুতিনের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ইসরাইলি প্রধানমন্ত্রী

    পুতিনের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ইসরাইলি প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মস্কো থেকে ফিরে রোববার তিনি জানান, ইসরাইল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাবে যদিও তাতে সাফল্যের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনই এ ব্যাপারে মধ্যস্থতার জন্য ইসরাইলকে অনুরোধ জানিয়েছিল। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বলে দাবি করে আসছে ইসরাইল।

    শনিবার পুতিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বেনেট।

    এই বৈঠক সম্পর্কে বেনেট জানান, সব পক্ষের উৎসাহেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেনেট এবং পুতিন গত সপ্তাহে ফোনে এই বৈঠক নিয়ে কথা বলেছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ