ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় ৫০ বছরও রাস্তাটি পাকা হয়নি

আগৈলঝাড়ায় ৫০ বছরও রাস্তাটি পাকা হয়নি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও একটি কাঁচা (মাটির) রাস্তা পাকাকরণ না হওয়ার কারণে কয়েকটি গ্রামের শতশত মানুষ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি পাকাকরণের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কেউ উদ্যোগ নেইনি।

এলাকাবাসী জানান, উপজেলার গৈলা ইউনিয়নের শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য একমাত্র কাঁচা (মাটির) রাস্তা দিয়ে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও এলাকার লোকজন অতিকষ্টে যাতায়াত করে।
বর্ষা মৌসুমে এলাকার লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে বিপাকে। বর্ষার সময় রাস্তায় কাঁদার জন্য বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীদের ও এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া গৈলা গ্রামের শতশত মানুষ গৈলা বাজার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গৈলা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও গৈলা দাখিল মাদ্রাসায় যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতের জন্য চরম দুর্ভোগে পড়তে হয়।

শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাকিল গাজী বলেন, রাস্তাটির বেহাল দশার কারনে কোন ভ্যান বা ইজিবাইক চলাচল করতে পারে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে এই রাস্তাটি অতিদ্রুত পাকাকরনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাই। এর আগেও কয়েক দফা ইউনিয়ন পরিষদে রাস্তাটি পাকাকরনের জন্য আমরা আবেদন করেছি।

ব্যবসায়ী দেলোয়ার মুন্সি বলেন, রাস্তাটি পাঁকাকরনের দাবি দীর্ঘ দিনের কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। গৈলা গ্রামের কাজল সরদার বলেন, রাতে ব্যবসা বানিজ্য শেষে বাড়ি ফিরতে খুবই দুরঅবস্থায় পড়তে হয়। রাস্তটি পাকাকরন খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. মনিরুজ্জামান বলেন, জনগনের চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি পাকাকরণ করার জন্য আমি চেষ্টা করবো।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, ইউনিয়নে অধিকাংশ রাস্তা পাকাকরন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ রাস্তাটিও পাকাকরন হয়ে যাবে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, রাস্তাটির বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত নই, তবে সরেজমিন পরিদর্শন শেষে ব্যবস্থা নেয়া হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন