ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news

আজ ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে

আজ ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০২২ উপলক্ষে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র উদ্যোগে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার র‌্যালি শেষে মেজর শরমিন মমতাজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট লে. কর্নেল মো. এমদাদুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রব, এফসিপিএস।

অনুষ্ঠানে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চীফ ফিজিশিয়ান জেনারেল, সিএমএইচ ঢাকার অন্যান্য বিভাগীয় প্রধানগণসহ মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা’র সকল সদস্য উপস্থিত ছিলেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন