ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক

    পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের মধ্যেই শনিবার (০৫ মার্চ) মস্কোয় এক বৈঠকে মিলিত হন তারা।

    বৈঠক শেষে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন বেনেট।

    ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট। বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে ইসরায়েল। এছাড়া বেনেট যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে কূটনৈতিক সংকট নিরসনের জন্য সমন্বয় করছেন।

    বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতের জন্য বার্লিনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

    এদিকে, চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার (০৭ মার্চ) তৃতীয় দফার আলোচনায় মিলিত হবে দুই দেশ। শনিবার ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ