ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: ইউনুস

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: ইউনুস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও চরকালেখান আদর্শ কলেজের গর্ভনিংবডি সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার ধারাবাহিকভাবে ক্ষমতা গ্রহণ করায় শিক্ষার মানোন্নয়নে  দেশে আজ বছরের প্রথমদিনে উৎসবের মধ্য দিয়ে  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ, অবকাঠামো উন্নয়ন, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছেন আওয়ামী লীগ সরকার।  

তিনি শনিবার সকালে চরকালেখান আদর্শ কলেজের একাদশ শ্রেণী, একাদশ  (বিএমটি),স্নাতক প্রথম বর্ষ, স্নাতক পাস (প্রথম বর্ষ) নবীণবরণ, পাঠ্যবই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশীদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান মহসীন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান টিটুসহ কলেজের গর্ভনিং বডির সদস্য বৃন্দ।

 এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চরকালেখান আদর্শ কলেজের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   আলোচনা সভা শেষে চরকালেখান আদর্শ কলেজের একাদশ শ্রেণী, একাদশ  (বিএমটি),স্নাতক (প্রথম) বর্ষ, স্নাতক পাস (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।   পরে প্রধান অতিথি চরকালেখান আদর্শ কলেজের ইঞ্জিনিয়ার কাজী ফকরুল আলম নামে তিনতলা বিশিষ্ট  ছাত্রীনিবাসের নির্মাণ কাজের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন