ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি।

শনিবার বিকালে বাবুগঞ্জ রহমতপুর বাজারে  বাবুগঞ্জ উপজেলা বিএনপির  আয়োজনে কর্মসূচীর শুরুতে ৬টি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ  সভাপতি আবদুল করিম হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহ সভাপতি  মোস্তাফিজুর রহমান ফারুক, শ্রমিকদলের সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ,উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু,উপজেলা শেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আজাদ বিশ্বাস, সদস্য সচিব কামরুল হাসান সোহাগ, যুগ্ম আহবান জসিম উদ্দিন, মহানগর ছাত্র দলের সহ সভাপতি মোঃ আজিজুল হক,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ আকিব হোসেন ইমরান, মহিলা দলের সহ সভাপতি শেফালি বেগম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন