ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

উজিরপুরে পদ বঞ্চিত ছাত্র দলের বিক্ষোভ

উজিরপুরে পদ বঞ্চিত ছাত্র দলের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর উপজেলার আওতাধীন ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও পদ বঞ্চিত ছাত্রদল নেতাদের উদ্যোগে ইউনিয়ন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে জয়শ্রী বন্দরে বটতলা নামক স্থানে বামরাইল ইউনিয়ন ছাত্রদলের কাঙ্খিতপদ বঞ্চিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল শরীফের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল কমিটির পদবঞ্চিত অর্ধশতাধিক নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. শোভন মোল্লা, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, শোলক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাশেল সরদার। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তাজুল ইসলাম, রায়হান, রাব্বি মোল্লা, রাজিব মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তৃতাকালে বামরাইল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল শরীফ বলেন গত ২১ ফেব্রুয়ারি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠিত হয়। কিন্তু নিয়মনীতিকে উপেক্ষা করে ওই কমিটি বিলুপ্ত না করে অসাংগঠনিকভাবে ১৯ ফেব্রুয়ারি পুনরায় কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক তারেক সুজন বলেন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে সে কিছুই জানেন না। এদিকে উপজেলা আওতাধীন ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও কাঙ্খিতপদ বঞ্চিত ছাত্র নেতারা সকল ইউনিয়নের কমিটি বাতিলের দাবিতে জানান। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারি দেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন