বানারীপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বানারীপাড়ায় মহিষ কাটাখালী নদীতে পরে নিখোঁজের ৪ ঘন্টা পর তুরিকুল ইসলাম নান্না বেপারী নামের এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পবনেরহাট সংলগ্ন মহিষ কাটাখালী নদীতে পরে তরিকুল ইসলাম (৫৫) নামের ওই কাঠ ব্যবসায়ী নিখোঁজ হন।
এসময় স্থানীয়রা তাকে কাঠের নৌকা থেকে পরে যেতে দেখে উদ্ধার করার চেষ্টা করেন। এঘটনার ৪ ঘন্টা পর রাত সোয়া ১১টায় স্থানীয় ডুবুরীরা সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে পবনেরহাট’র পল্লি চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে কাঠ ব্যবসায়ী নান্না বেপারীর চাচা ও মলুহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াস উদ্দিন মাস্টার শনিবার জানান, শুক্রবার সকালে তার ভাতিজা তরিকুল ইসলাম নান্না বেপারী বাড়ি থেকে পাশ্বর্তী এলাকায় কাঠ কিনতে যান। সারাদিন ধরে কাঠ কেটে নৌকায় করে সেই কাঠ সন্ধ্যার পূর্বেই পবনেরহাট সমিলে নিয়ে আসেন। সেখানে সে ওই কাঠ নামিয়ে রেখে সন্ধ্যা অনুমান সোয়া ৭টার দিকে নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা হন। এসময় সে পবনেরহাট সংলগ্ন মহিষ কাটাখালী নদীতে মাথাগুরে পরে যান। এসময় ঘটনাস্থলের পাশ্ববর্তী ব্রিজের ওপর থাকা লোকজন তাকে নৌকা থেকে ওই নদীতে পরে যেতে দেখে ডাকচিৎকার দেন। তাদের ডাকচিৎকার শুনে পবনেরহাটে থাকা লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে কাঠ ব্যবসায়ী নান্না বেপারীর চাচা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মাস্টারসহ পরিবারের লোকজন সেখানে ছুটে যান।
এসময় স্থানীয় ডুবুরীরা নিখোঁজ কাঠ ব্যবসায়ী নান্নাকে উদ্ধার করার চেষ্টা করেন। দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর তারা মহিষ কাটাখালী নদীর তলদেশ থেকে অচেতন অবস্থায় নান্নাকে উদ্ধা করা হয়। পরে স্থানীয় পল্লি চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গিয়াস মাস্টার আরও জানান, তার ভাতিজা নান্না বেপারী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ (প্রেসার) রোগে ভূগছিলেন। গিয়াস মাস্টারের ধারনা, ভাতিজা নান্না বেপারী সারাদিন কাঠ কেটে ও সমিলে সেই কাঠ নৌকা থেকে নামিয়ে রেখে বাড়ি ফেরার সময় শারিরীক ভাবে দুর্বল হয়ে পরতে পারেন। একারণে তার ভাতিজা নৌকা থেকে মাথা ঘুরে নদীতে পরে যেতে পারেন বলে তিনি ধারনা করছেন। এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর