ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • মাদকসেবী ছেলের অত্যাচার: শিকলে বেঁধে রাখলো পরিবার

      মাদকসেবী ছেলের অত্যাচার: শিকলে বেঁধে রাখলো পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মাদকসেবী ছেলের অত্যাচার সইতে না পেরে শিকলে বেঁধে রেখেছে পরিবারের লোকজন। এঘটনা জানার পর বাকাল ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ওই মাদক সেবীকে শিকলমুক্ত করে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন পরিবারকে।

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মনির খলিফার ছেলে মাদকসেবী মালেক খলিফা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে নিজের পিতা মনির খলিফা ও মাতা সাফিয়া বেগমকে মারধর করে নিজেদের ঘর ও আসবাবপত্র ভাংচুর করে।

    মাদকসেবী মালেক খলিফার পিতা মনির খলিফা জানান, আমার ছেলের মাদক সেবনে বাঁধা দেওয়ায় পাশের বাড়ির জবেদ পাইকের ঘরও ভাংচুর করেন মালেক। তার অত্যাচার সইতে না পেরে মাদকসেবী ছেলেকে শুক্রবার বিকেলে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয়।  শিকলে বাঁধার ঘটনা জানতে পেরে বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিপুল দাস ও ইউপি সদস্য মামুন পাইক শনিবার রাত ১টায় মনির খলিফার বাড়িতে গিয়ে মালেককে শিকলে বাঁধা থেকে মুক্ত করে তার চিকিৎসা করার নির্দেশ দেন।

    এব্যাপারে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস জানান, দরিদ্র মনির খলিফার পরিবারকে ১০হাজার টাকা দিয়ে মাদকসেবী মালেককে শনিবার সকালে ফরিদপুর মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও তার চিকিৎসার সার্বিক ব্যয় ভার ইউপি চেয়ারম্যান বহন করারও আশ্বাস দিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ