ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

    আগৈলঝাড়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেয়া এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১ টায় উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের শামচুল হক হাওলাদারের মেয়ে এক সন্তানের জননী শম্পা বেগম (২৩) স্বামীর সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    গৃহবধূ শম্পা বেগমের পিতা শামচুল হক হাওলাদার জানান, আমার মেয়ের স্বামী রিপন বেপারী ঢাকায় থাকে। আমার মেয়েকে তার স্বামীর কাছে নিয়ে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করলেও সে নেয়নি। তাই আমার মেয়ে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে গৃহবধূ শম্পা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ