ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাকেরগঞ্জে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত

     বাকেরগঞ্জে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এসময় আহত দুই জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    শনিবার সকালে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপাশায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে আঘাত হানে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

    বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকের সহকারী (হেলপার) রায়হানের মরদেহ উদ্ধার করে। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন সত্য রঞ্জন খাসকেল।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ