ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • যাত্রী নিয়ে ঢাকাগামী সুন্দরবন-৯ লঞ্চ ডুবোচরে আটকা

    যাত্রী নিয়ে ঢাকাগামী সুন্দরবন-৯ লঞ্চ ডুবোচরে আটকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-৯ লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে লঞ্চটি ঘাট ত্যাগ করার পর পটুয়াখালী নদী বন্দর এলাকায় ডুবোচরে আটকে যায়। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও লঞ্চটি ডুবোচরে আটকে রয়েছে।

    লঞ্চে থাকা যাত্রী হাসান বলেন, আগামীকাল সকালে আমার চাকরির ইন্টারভিউ আছে। কিন্তু লঞ্চতো এখনও ডুবোচরে আটকে রয়েছে। এখন কী করব?

     

    সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, বিকেল সোয়া ৫টার দিকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ঘাট ত্যাগ করি। এরপর থেকে এখন পর্যন্ত নদী বন্দর এলাকায় ডুবোচরে আটকে রয়েছি। জোয়ার আসলে লঞ্চ আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যেহেতু ঘাট কাছে কোনো সমস্যা নেই। লঞ্চের যাত্রীরা নিরাপদে আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ