ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে দুই শিশু শিক্ষার্থীকে ক্লাসরুমে রেখেই ফটক তালাবদ্ধ

    বরিশালে দুই শিশু শিক্ষার্থীকে ক্লাসরুমে রেখেই ফটক তালাবদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরী‌র একটি স্কুলে চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থীকে ক্লাসরুমে রেখেই ফটক তালাবদ্ধ করার ঘটনা ঘটেছে। তাদের কান্নার শব্দে বিষয়টি জানাজানি হলে প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয়।

    ঘটনাটি বুধবারের হলেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলে এটি জানাজানি হয়। ঘটনা তদন্তে কমিটি করা হয়ে বলে জানান কর্মকর্তারা।

    নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকায় অবস্থিত ইন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর চতুর্থ শ্রেণিতে পরে মারজান শিকদার ও নুসরাত জাহান মুনমুন।

    মারজানের মা শিরিন আক্তার আখি জানান, বুধবার স্কুল ছুটির সময় বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষক মাকসুদা বেগম মারজান ও মুনমুনকে অংক করতে বলেন। তা শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া যাবে না বলে শাসান। তবে তাদের বসিয়ে রেখে শিক্ষক বাড়ি চলে যান। প্রধান শিক্ষকসহ অন্যরাও স্কুল থেকে বের হয়ে যান। ওই দুই শিশু তখনও ক্লাসরুমে বসে অংক করছিল। তাদের খেয়াল না করেই দপ্তরি স্কুলের ফটক তালা মেরে চলে যান।

    শিরিন আরও জানান, অংক শেষ করে বের হয়ে গেট বন্ধ পেয়ে শিশুরা চিৎকার করে কাঁদতে থাকে। প্রায় এক ঘণ্টা পর সেই শব্দ শুনে স্থানীয় একজন বিষয়টি টের পায়। বাইরে থেকে ডাকাডাকি করলে মারজান তাকে বাবার মোবাইল ফোনের নম্বর জানায়। কল পেয়ে শিরিন সেখানে যান।

     শি‌রিন বলেন, ‘দৌড়ে আমি স্কুলের দপ্তরি ইমরানের বাড়ি যাই, কিন্তু ইমরান রেগে গিয়ে আমাকে অপমান করে। অনেক বলার পর সে গিয়ে স্কুলের গেট খুলে দেয়। এরইমধ্যে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে আমার বাচ্চা ও আরেক বাচ্চাটাকে উদ্ধার করা হয়। বাচ্চাদের বের করে দিয়ে জনরোষ থেকে বাঁচতে ইমরান ভেতরে ঢুকে নিজেকে তালাবদ্ধ করে রাখে।’

    এ ঘটনায় মারজান খুবই আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান শিরিন। রাতে শিশুটির জ্বর চলে আসে বলেও তিনি জানান।

    স্কুল ছুটির প্রায় এক ঘণ্টা পরেও বাচ্চা ফিরে না আসায় কেন খোঁজ নেননি? এ প্রশ্নে শিরিন জানান, স্কুল শেষে প্রায়ই বাচ্চারা এদিক-সেদিক খেলতে যায়। সেদিনও খেলতে গিয়েছিল বলে তিনি ভেবেছিলেন।

    এ বিষয়ে জানতে স্কুলের প্রধান শিক্ষক তানিয়া সুলতানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    স্কুল পরিদর্শন শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, ‘এটি একটি গর্হিত কাজ হয়েছে। সরেজমিনে জানতে বৃহস্পতিবারই স্কুল পরিদর্শন ক‌রে‌ছি। সেই সঙ্গে উপ‌জেলা শিক্ষা অফিসারকে একটি তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশও
    দিয়েছি। রোববারের মধ্যেই এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে চাকুরি বিধিমালা অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ