ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে কোভিড ১৯ বিষয়ক সংযোগ সভা অনুষ্ঠিত

    বরিশালে কোভিড ১৯ বিষয়ক সংযোগ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোভিড ১৯ বিষয়ক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর পুলিশ লাইন রোডের একটি রেস্তোরাঁয় ‘সম্পর্কের নয়া সেতু’ নামক উন্নয়ন সংগঠন এই সভার আয়োজন করে। সভায় বরিশালের হিজড়া জনগোষ্ঠির স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিবৃন্দ।

    সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল জেলার ডেপুটি সিলিল সার্জন ডা. মুহিবুল, বরিশাল শহর সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, আইনী সহয়তা কেন্দ্র ব্লাষ্টের কো-অর্ডিনেটর সাহিদা তালুকদার, সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া সিকদার প্রমুখ।

    সভায় জানানো হয়, সম্পর্কের নয়া সেতু ২০১০ সালে বাংলাদেশে লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির একটি অলাভজনক, বেসরকারি কমিউনিটি বেজড সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। রুপান্তরিত নারী, হিজড়া এবং লিঙ্গবৈচিত্র্যময় মানুষের মানবাধিকার, স্বাস্থ্যসেবা, আইনী অধিকার পলিসি তৈরীতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে  কাজ করছে সংগঠনটি। করোনা মহামারির সময় লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির ও হিজড়াদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজ করেন তারা।

    সভায় বরিশার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সমাজের কোন গোষ্ঠিই এখন আর পিছিয়ে নেই। অধিকার আদায়ের লক্ষে যে যার অবস্থান থেকে কথা বলছে। তবে লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির ও হিজড়ারা যাতে সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেবিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। এসময় তিনি এই জনগোষ্ঠির সকলকে টিকা নেওয়ার আহবান জানান। এবং যারা এখনো টিকা গ্রহন করেনি তাদেরকেও টিকা নেওয়ার পরামর্শদিতে আহবান জানান।

    বরিশাল শহর সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, বর্তমান সরকার হিজড়া জনগোষ্ঠির জন্য ভাতাও অনান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এদেরকে এখন দির্ঘ মেয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

    সভায় আরো উপস্থিত ছিলেন- মো. তপু ইসলাম, মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে। সভা সুত্রে জানাযায়, বরিশালে মোট ৮৬ জন হিজড়া রয়েছে। লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির সংথ্যা প্রায় ৬০০।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ