ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বাবুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

বাবুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ন্যায্যতা ও যোগ্যাতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উদ্যোগে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসচী পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে আমরা ১৩ তম গ্রেডে যে পরিমান বেতন/ভাতা পাই, তাতে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবন মান রক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের জোর দাবী সহকারী শিক্ষকদের জীবন মান রক্ষায় ১৩তম গ্রেট থেকে ১০ম গ্রেড বাস্তবায়ন করে শিক্ষকদের কষ্ট লাঘব করবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ আল আমিন সরদার, মোঃ দেলোয়ার হোসেন রাসেল, মোঃ আবুল কাসেম, আমানুল্লাহ নোমান, মোঃ ফিরোজ খান, এস এম সালমান রিমন, তুষার চন্দ্র পাথর, সঞ্জয় দে প্রমূখ।


এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন