ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • অসংক্রামক রোগে ৯০ ভাগ মানুষ আক্রান্ত: বিভাগীয় কমিশনার

    অসংক্রামক রোগে ৯০ ভাগ মানুষ আক্রান্ত: বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান বলেছেন, অসংক্রামক রোগে আমাদের আসপাশের ৯০ ভাগ মানুষই আক্রান্ত। 
    বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে শরীরচর্চা এবং তাজা-সবজির যোগান নিশ্চিতে করণীয় শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এগুলো নিয়ন্ত্রনে শরীর চর্চা, কায়িক পরিশ্রম ও তাজা শাকসবজির উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তির খারাপ দিক থেকে শিশুদের রক্ষা করতে হবে।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: ওয়াহেদুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: এনামুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: হুমায়ুন শাহিন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন, বরিশাল জেলা পরিষদের সিইও মো: আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লানার আসাদুজ্জামান, সেভ দি পিপল এর পরিচালক কাজী এনায়েত হোসেন, সেচ্ছাসেবী সংগঠন দি অডেশাস এর সভাপতি সাঈদ পান্থ প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং ডায়বেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা এবং তাজা-সবজির যোগান নিশ্চিতে আইন ও নীতিমালা শক্তিশালী করা জরুরি । তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর ৫ লাখ ৭২ হাজার ৬০০ নাগরিক ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার- মতো অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। যা দেশের মোট মৃত্যুর ৬৭ ভাগ। এই মৃত্যুর প্রায় ২২ ভাগ অকাল মৃত্যু।

    সভাটিতে সহযোগিতা করে সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স ও সেভ দি কোস্টাল পিপল। মুল প্রবন্ধ উপস্থাপন করেছেন সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স এর রিসার্চ কনসালট্যান্ট অধ্যাপক আ ফ ম সরোয়ার এবং সংগঠনটির সেক্রেটারী এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ