আগৈলঝাড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ।
এমইউআর