আগৈলঝাড়ায় পুষ্টি-সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন উপজেলায় চলমান পুষ্টি পরিকল্পনা ও কার্যক্রম শেয়ার করেন। একই সাথে তিনি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির গৃহীত পদক্ষেপ সমূহের প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, পুষ্টি আমাদের দৈনন্দিন জীবনের অতীব গুরুত্বপূর্ন একটি বিষয়। পুষ্টি ছাড়া কোন স্বাভাবিক জীবন কল্পনাও করা যায় না। সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি নীতিমালার আলোকে উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিতদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে তিনি উপজেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কার্যকরী ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সকল শ্রেনিপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেন।
এমইউআর