আগৈলঝাড়ায় যুবলীগের সম্মেলন প্রস্তুতি সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের রতুপুর ইউনিয়ন কমিটি গঠনের জন্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার রতুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নাছির তালুকদারের সভাপতিত্বে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা সবুজ আকন, শরীফ ইলিয়াস, সোহরাব হোসেন, মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, রতুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশ্রাফ মীর, আওলাদ কাজী, শাহিন আল টেনু প্রমুখ।
এমইউআর