আগৈলঝাড়ায় জাতীয় দিবস পালনের প্রস্তুতি

বরিশালের আগৈলঝাড়ায় ৭, ১৭, ২৫ ও ২৬ মার্চ পালনের জন্য উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে দিবস পালনের প্রস্তুতিমুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লিটন আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ।
সভায় দিবসগুলো পালনের জন্য ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
এমইউআর