ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড

    ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মঙ্গলবার বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড। রাশিয়া-ইউক্রেন সংঘাতে পোল্যান্ড নিজেকে জড়াবে না।’ খবর সিএনএনের। আন্দ্রেজ দুদা আরও বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেন থেকে সৈন্য সরিয়ে নেওয়া এবং সমস্যার কূটনৈতিক সমাধান করা।

    দুদা বলেন, ‘আমরা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না। এতে ইউক্রেনে চলমান সংঘাতে সামরিক হস্তক্ষেপ করা হবে। আমরা সংঘাতে যোগ দিচ্ছি না।’

    পোল্যান্ডের লাস্ক বিমানঘাঁটিতে মঙ্গলবার প্রেস কনফারেন্সে অংশ নেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ ও দুদা। সেখানে তিনি আরও বলেন, ‘আমরা মানবিক সহায়তার মাধ্যমে ইউক্রেনীয়দের সমর্থন দিচ্ছি। ইউক্রেনের আকাশসীমায় কোনো যুদ্ধবিমান আমরা পাঠাতে যাচ্ছি না। ন্যাটো ও পোল্যান্ডে ইউক্রেনের পাশে থাকবে। ন্যাটো প্রতিরক্ষা জোট। আমরা রাশিয়ার সাথে সংঘাত চাই না। রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করা উচিত।’ 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ