ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news

রাশিয়া ও বেলারুশে বিশ্ব ব্যাংকের সব কর্মসূচি বন্ধ ঘোষণা

রাশিয়া ও বেলারুশে বিশ্ব ব্যাংকের সব কর্মসূচি বন্ধ ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা এবং ‘ইউক্রেনের মানুষের সঙ্গে বর্বর আচরণের’ জেরে রাশিয়ার ওপর বিভিন্ন দেশ ও সংগঠন নিষেধাজ্ঞা দিচ্ছে। এবার বিশ্ব ব্যাংকও রাশিয়ায় তাদের সব কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে। অভিযানে রাশিয়াকে সমর্থন দিয়েছে তার মিত্রদেশ বেলারুশ। তাই বেলারুশেও কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। খবর রয়টার্সের।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এরপর থেকে রাশিয়াতে নতুন করে ঋণ ও বিনিয়োগ অনুমোদন করেনি। ১৯৯০ এর পর থেকে রাশিয়াকে ১৬ বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক।

২০২০ সালের মাঝামাঝি থেকে বেলারুশেও নতুন করে ঋণ অনুমোদন করেনি বিশ্বব্যাংক। সেসময় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর বেলারুশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন