মঠবাড়িয়ায় গ্রামীন গার্ডার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শণ

বৃহস্পতিবার সকালে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের তিনটি সেতু নির্মানের কাজ পরিদর্শণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। বুধবার বিকেলেও তিনি উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নে দুটি বিজ নির্মাণ কাজের পরিদর্শণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক মো. নুরুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মান ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেব মঠবাড়িয়া উপজেলায় ১৬ টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।
গত ২৪ ফেব্রæয়ারি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি এ গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মান কাজের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এমইউআর