বানারীপাড়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং সহ যেকোন অপরাধ ও অপরাধীর বিষয়ে তথ্য প্রদান সংক্রান্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া থানার উদ্যোগে কলেজের শ্রেণী কক্ষে উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষা নয় সুশিক্ষা অর্জণ করে আদর্শ ও সোনারমানুষ হয়ে সোনারবাংলা বিনির্মাণে অগ্রণী ভূুিমকা রাখতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক কবির হোসেন, কলেজ গভর্নি বডির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহকারি অধ্যাপক বিথী রেখা, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক গোলাম সরোয়ার প্রমুখ।
এমইউআর