ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বরিশাল চীফ জুডিসিয়াল ভবনের উদ্বোধন ৩ মার্চ

বরিশাল চীফ জুডিসিয়াল ভবনের উদ্বোধন ৩ মার্চ
চীফ জুডিসিয়াল ভবন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আনিসুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম-এমপি।

এছাড়া বরিশাল জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত (ভিডিও কনফারেন্স) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার।

বরিশাল গণপূর্ত বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ জানুয়ারি ১০ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ভবন নির্মাণ কাজ শুরু হয়। ওই দিনে আইনমন্ত্রী মো. আনিসুল হক আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়। ৪৯ কোটি ১৭ লক্ষাধিক টাকা আরডিপিপি মূল্য নির্মাণ ব্যায় ধরা হয়।

৩০ মাসের মধ্যে কাজটি সম্পন্নের নির্দেশ থাকলেও নানা কারণে ২০১৯ সালের মাঝামাঝি এসে নির্মাণ কাজ শেষ হয়। এরপর করোনা মহামারীর কারণে ভবনের উদ্বোধন নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে দীর্ঘ তিন বছর পরে আজ ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন।

ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। ভবনের অভাবে জেলা প্রসাশন ভবনে যে এজলাশ রয়েছে তা সব আদালত চত্বরে নিয়ে আসা হবে। আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত চত্বরের মধ্যে থেকেই সব কাজ সম্পন্ন করতে পারবেন। বিচারকাজের জন্য তাদের ছোটাছুটির কষ্টও লাঘব হবে।

জানা গেছে, ১২ তলা ফাউন্ডেশনের ১০ তলা বিশিষ্ট এই ভবনের প্রথম ফ্লোরের আয়তন ১৩ হাজার ৯১২ বর্গ ফুট ও পরের ৮টি ফ্লোর (দ্বিতীয় তলা থেকে ১০তলা পর্যন্ত) ১২ হাজার ১৫৩ স্কয়ার ফিট করা হয়েছে। ভবনে বিচারক ও বিচারপ্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা এ ভবনে ১৩ টি এজলাস থাকবে।

এর পাশাপাশি বিচারকদের খাসকামড়া, শিক্ষানবীস বিচারকদের জন্য আলাদা কক্ষ, কনফারেন্স রুম, নামাজের কক্ষ, ক্যাফেটিরিয়া, গাড়ি পাকিং এর ব্যবস্থা। এছাড়াও বিচারপ্রার্থীদের সবচেয়ে বড় সমস্যা দুরীকরণে প্রতিটি ফ্লোরে রাখা হয়েছে ৪ থেকে ৫টি টয়লেট, এজলাসের থেকে একটু দুরে রাখা হয়েছে বিচারপ্রার্থীদের জন্য বসার জায়গা।

আরো রয়েছে বিচারপ্রার্থীদের সাথে আসা ছোট শিশুদের খাওয়ানোর ও রাখার জন্যও সুব্যবস্থা। একই সাথে এই ভবনের ওঠা নামার জন্য রয়েছে ১০০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি অত্যাধুনিক লিফট। যার মধ্যে একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারি ও বিচারপ্রার্থীদের জন্য থাকবে। বিচারপ্রার্থীদের সুবিধার্থে রয়েছে ৪টি সিড়ি।

এ ব্যাপারে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির তরিকুল ইসলাম জানান, উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ডিসি অফিসের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করা হবে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন