ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

গৌরনদীতে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরনদীতে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদীতে মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে আপসহীন থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে পথচলা জাতীয় দৈনিক সংবাদপত্র দৈনিক সময়ের আলো’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ড চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে দৈনিক সময়ের আলো’র গৌরনদী উপজেলা প্রতিনিধি আমিনা আকতার সোমা’র সভাপতিত্বে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স, বৃহতি গৌরনদীর ইতিহাসের লেখক ও কবি সিকদার রেজাউল করিম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দিপ, সাধারন সম্পাদক মোনাসেফ মামুন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপনসহ আমন্ত্রীত অতিথিবৃন্দকে আপ্যায়িত করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন