বরিশালে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সময়ের আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সহ সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন আলোচনা সভায় অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সময়ের আলোর কলামিস্ট অরুপ তালুকদার। সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম. মোফাজ্জেলে’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএমপি’র উপ পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূইয়া বিপিএম (বার), বিএম কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর শ. ম. ইমানুল হাকিম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, গিয়াস উদ্দিন সুমন, অপূর্ব দাস অপু, সুমন চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লোকমান হোসেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন চৌধুরী, এম মিরাজ হোসাইন, আল-মামুন, জাকির হোসেন, তন্ময়কুমার নাথ,শাহীনসুমন, এম. সালাহউদ্দিন, আল আমিন জুয়েল, সাইদ পান্থ, মাসুদ রানা, কাইয়ূম আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম. মোফাজ্জেল। বক্তৃতাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সময়ের আলোর তৃতীয় বর্ষ পূর্তিতে পত্রিকাটির সমৃদ্ধ কলেবরের প্রশংসা সাফল্য কামনা করেন।
তিনি বলেন, সঠিক সংবাদ দিয়ে ভালো মানের ডিজাইনের মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সময়ের আলো। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে তথ্য ভিত্তিক সংবাদ দিয়ে দেশ ও জাতির কল্যানে এ পত্রিকাটি আরো ভ‚মিকা রাখবে। তিনি বলেন, সময়ের আলো স্বাধীনতার পক্ষে এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদর্শ ধারন করে চলছে। বরিশালের সার্বিক পরিস্থিতি অত্যান্ত সন্তোষজনক এর জন্য গণমাধ্যমকর্মীদের ভ‚য়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানের শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এমইউআর