ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সরাসরি তত্বাবধানে পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ২০২২ অনুষ্ঠিত হয়। এসময় একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহীদুল ইসলাম।

    বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল মোঃ রফিকুল ইসলাম খান, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল মোঃ আনোয়ার হোসেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, শিশু সংগঠন জীবন কৃষ্ণ দে, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপাদক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্যসহ স্কুলের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরেই সংক্ষিপ্ত এক আলোচনা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ