ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

    চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক ও নগদ টাকাসহ ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। পরে ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

    আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অজ্ঞান অবস্থায় এক ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়।

    আহত ইজিবাইক চালক ডাসার উপজেলার শশীকর গ্রামের প্রফুল্ল হালদারের ছেলে পল্লাদ হালদার (৪০)। 

    তার ভাই কানাই হালদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো পল্লাদ হালদার। প্রতিদিনের মতো বুধবার সকালে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর দুপুরে জানা যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিকে একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পড়েছে।

    এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা হাসপাতালের ভিতরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ