ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • যতদিন এই সরকার থাকবে ততদিন কোন নির্বাচন হবে না; মিন্টু

    যতদিন এই সরকার থাকবে ততদিন কোন নির্বাচন হবে না; মিন্টু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে ২০০৭ এ একদল ডাকাতের নেতৃত্বে আমাদের এই দেশ দখল করে নিয়েছে। এবং তাদের উত্তরসূরী হিসেবে ২০০৮ এ আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে বন্দি রেখে ডাকাতের মাধ্যমে একটা বিদেশীনির চক্রান্তে সরকার গঠন করে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বরিশাল দক্ষিন ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    বুধবার সকাল ১০ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষাভ সমাবেশের আয়োজন করে তারা।

    আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, এই সরকারকে আমরা এখনো মনে করি অবৈধ এবং অনির্বাচিত সরকার। একই সাথে তারা ২০১৪ এবং ২০১৮তে একই কাজ করে। এদেরকে ভোট চোর বললে খারাপ হবে, এরা হলো ডাকাত, শুধু ডাকাত নয় এরা দেশই ডাকাতি করেছে। এরা লুন্ঠনকারি, নির্যাতনকারী, খুনগুমকারি এতএব এদের কাছ থেকে যদি এ দেশ পুনরুদ্ধার করা না যায় তবে বাংলাদেশের কপালে শুধু দুঃখ নাই আমরা যারা আছি সবার কপালে দুঃখ আছে।

    তিনি বলেন, বাংলাদেশের হাই কোর্টের একজন বিচারক মন্তব্য করেছেন, বাংলাদেশের প্রশাসন এখন ওই ইষ্টইন্ডিয়া কোম্পানীর গর্ভনর হিসেবে কাজ করছে। এটা শুধু আমি বলছিনা বাংলাদেশের বিচার বিভাগ একই কথা বলছে।

    পুলিশ প্রশাসনের উদ্যোশে তিনি বলেন, জনগন যখন ডাকাতের বিরুদ্ধে দাড়াবে তখন আপনারা জনগনের বিরুদ্ধে দাড়াবেননা, আপনারা ডাকাতের বিরুদ্ধে দাড়াবেন।

    যতদিন এই সরকার থাকবে এই লুন্ঠনকারী থাকবে, অত্মাচারি থাকবে তত দিন বাংলাদেশে না হবে কোন নির্বাচন, না হবে কোন গনতন্ত্র , না হবে কোন উন্নয়ন, না আসবে কোন সুখশান্তি। 
    তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নির্দেশে এই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। 

    বিক্ষোভ সমাবেশ কে কেন্দ্র করে সকাল থেকেই বরিশালের দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়হন। এসময় নেতাকর্মীরা সরকার পতনের স্লোগান দিতে দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তৎপর ছিলো।

    বিক্ষোভ সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু’র সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল,  উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ,  বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য  মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও  কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হন চাঁন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ।

    সমাবেশে দলীয় নেতাকর্মীদের সকল অভ্যন্তরীণ ভুলবোঝাবুঝি ভুলে সরকার বিরোধী আন্দোলনে তারেক রহমানের ডাকে একাট্টা  হবার আহ্বান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ