ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তুরস্ক

    রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্রসমূহ। কিন্তু ন্যাটোর একমাত্র এশীয় সদস্যরাষ্ট্র তুরস্ক জানিয়েছে, আপাতত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আঙ্কারার নেই।

    মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আমরা করছি না এবং এ ব্যাপারে আমাদের ওপর কোনো চাপও নেই।’

    উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একরাশ নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম ও সম্পদে স্থগিতাদেশ দিয়েছে। ইউরোপে রুশ ব্যাংগুলোর কার্যক্রমেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকেও বেশ কিছু রুশ ব্যাংককে বাদ দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ