ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • টি-টোয়েন্টি সিরিজ জিতলে বাংলাদেশ র‌্যাংকিংয়ে ৮

    টি-টোয়েন্টি সিরিজ জিতলে বাংলাদেশ র‌্যাংকিংয়ে ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটের শর্টার ফরম্যাট টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সাথে ৭ বারের দেখায় টাইগারদের জয় মোটে দুইটি। একটি ম্যাচ পরিত্যক্ত। তার মানে আফগানরা জিতেছে দ্বিগুন, চার ম্যাচে।

    ঠিক এই সমীকরণের সামনে দাঁড়িয়েই প্রশ্ন, তামিমের দল ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দল আফগানদের ঘায়েল করতে পারবে তো?

    প্রশ্নটা মাথায় রেখেই আগামী কাল বৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুরে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এই সিরিজ জিততে পারলে টাইগাররা আফগানদের টপকে যাবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে।
    বর্তমানে বাংলাদেশের র‍্যাংকিংয়ের ৯ম স্থানে, রেটিং ২৩১। এক ধাপ এগিয়ে থাকা আফগানদের রেটিং ২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে আসবে। আফগানদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

    যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ