ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশাল বিভাগে ভোটার বেড়েছে প্রায় সোয়া লাখ

    বরিশাল বিভাগে ভোটার বেড়েছে প্রায় সোয়া লাখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে ২০২২ সালের ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার বেড়েছে এক লক্ষ ২৯ হাজার ৩৮৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৭৬ হাজার ৭১৯ জন। আর নারী ভোটার বেড়েছে ৫২ হাজার ৬৬৯ জন। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭১ লক্ষ ১৩ হাজার ৬১৭ জন।

    বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এ কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘২০২২ সালে বরিশাল বিভাগে হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদে বরিশাল বিভাগে এক লাখ ২৯ হাজার ৩৮৮ জন ভোটার বেড়েছে। যার মধ্যে বেশিরভাগ তরুণ ভোটার।

    নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘ইতিপূর্বে বরিশাল বিভাগের ছয়টি জেলায় মোট ভোটার সংখ্যা ছিলো ৬৯ লাখ ৮৪ হাজার ২২৯ জন। যার মধ্যে ৩৫ লাখ ৬১ হাজার ৬২৬ জন পুরুষ এবং ৩৪ লাখ ২২ হাজার ৬০৩ জন নারী ভোটার ছিলেন। হালনাগাদে সেই সংখ্যা এখন ৭১ লক্ষ ১৩ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে।

    নির্বাচন অফিস জানিয়েছে, বিভাগের মধ্যে বরিশাল জেলায় ভোটার বেড়েছে সর্বোচ্চ। জেলায় মোট ৩৮ হাজার ৪৩৬ জন নতুন ভোটার হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২২ জন এবং নারী ভোটার বেড়েছে ১৬ হাজার ৪১৪ জন।

    এছাড়া সব থেকে কম ভোটার বেড়েছে পিরোজ ও ঝালকাঠি জেলায়। পিরোজপুরে মোট ভোটার বেড়েছে ৮ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৩৪ জন এবং নারী ভোটার বেড়েছে ৩ হাজার ৫০২ জন। আর ঝালকাঠি জেলায় মোট বৃদ্ধি পাওয়া ৮ হাজার ৪৪৬ জনের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ১০৫ জন এবং নারী ভোটার বেড়েছে ৩ হাজার ৩৪১ জন।

    অপরদিকে, পটুয়াখালী জেলায় ভোটার বেড়েছে ১৯ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার বেড়েছে ৮ হাজার ২৮৯ জন বেড়েছে। বরগুনা জেলায় নতুন ভোটার ২৬ হাজার ৫৬৫ জনের পুরুষ ১৫ হাজার ৩৪৫ জন এবং নারী ভোটার বেড়েছে ১১ হাজার ২২০ জন। এছাড়া ভোলা জেলায় বৃদ্ধি পাওয়া মোট ২৭ হাজার ৬১৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১৭ হাজার ৭১৬ জন এবং নারী ভোটার বেড়েছে ৯ হাজার ৯০৩ জন।

    এদিকে, পরিসংখ্যান কার্যালয় থেকে জানা গেছে, সবশেষ আদম শুমারী অনুযায়ী বরিশাল বিভাগে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। কিন্তু ভোটার তালিকা হালনাগাদে ভোটার হাওয়ার দিক থেকে পিছিয়ে আছে নারীরা। এর সুনির্দিষ্ট কারণ জানা নেই নির্বাচন কর্মকর্তাদের। তবে ভোট হতে অনাগ্রহের কারণেই নারী ভোটাররা পিছিয়ে যাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ