ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় বৈঠক বুধবার

     রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় বৈঠক বুধবার
    রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় বৈঠক বুধবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিদের প্রথম দফার বৈঠক বেশ কিছু শর্ত সাপেক্ষে শেষ হয়। আগামীকাল বুধবার (২ মার্চ) দ্বিতীয় দফা শান্তি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    মঙ্গলবার (০১ মার্চ) ইউক্রেনের বার্তা সংস্থা জেরকালো নেদেলি এই তথ্য জানিয়েছে।

    ইউক্রেনীয় প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির মিডিয়া আউটলেট গ্লাভকম জানায়, প্রথম বৈঠকে রাশিয়া ইউক্রেনকে ন্যাটো জোটের বাইরে থাকা নিশ্চিত করতে দেশটির সংসদীয় স্তরে পদক্ষেপ গ্রহণ এবং গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ার দাবি করেছে।

    এ ছাড়া রাশিয়ান পক্ষ ইউক্রেনকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সীমানায় দোনেৎস্ক ও লুহানস্ককে পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়ার দাবি জানায় এবং ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দেওয়ার দাবি প্রত্যাহার করতে বলে। ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

    রাশিয়া-ইউক্রেন সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দফার বৈঠক শেষ করে। বৈঠকে রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্টর সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি, যিনি আগে বলেছিলেন যে, রাশিয়ান প্রতিনিধিদল ইউক্রেনের পক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত ছিল যতক্ষণ না চুক্তিতে পৌঁছানো যায়। তিনি আরও বলেন, প্রতিনিধিদল প্রাথমিকভাবে বেলারুশে পরবর্তী দফায় আলোচনার জন্য সম্মত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ