ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • রাশিয়ার সঙ্গে যে অঙ্গীকার রক্ষা করবে সৌদি

    রাশিয়ার সঙ্গে যে অঙ্গীকার রক্ষা করবে সৌদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি হয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, ওপেকের ১০টি বৃহৎ দেশ ও রাশিয়ার সঙ্গে ধীরে ধীরে তেল উৎপাদনের যে চুক্তি হয়েছে সেটিই মেনে চলবে তারা।

    মঙ্গলবার সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে তেল উৎপাদন নিয়ে বৈঠকে বসে দেশটির মন্ত্রীসভা। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এ তথ্য।

    তাছাড়া ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মধ্যে রবিবার ফোনে হওয়া আলাপের বিষয়টি নিয়েও কথা বলেছে  মন্ত্রীপরিষদ।  

    ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে।  এর ফলে এমনিতেই চাপের মুখে থাকা বিশ্ব অর্থনীতি আরও চাপে পড়েছে।

    রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল তেল ও গ্যাসের ওপর।  তাই তারা চাচ্ছে তেলের দাম আরও বেড়ে যাক।  

    কিন্তু তেলের দামে স্থিতিশীলতা আনতে এখন সৌদি আরব তেলের উৎপাদন বাড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে বেশ চাপে আছে।

    এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্ব দূর করার জন্যও আহ্বান জানিয়েছে সৌদি আরবের মন্ত্রীসভা। এর মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার পর এবারই প্রথমবারের মতো মন্তব্য করল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশালী দেশটি।

    যুক্তরাষ্ট্রের মিত্র হলেও সৌদি আরব এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলেনি বা কোনো অবস্থান নেয়নি।

    সূত্র: সিএনএন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ