ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

প্রধান নির্বাচন কমিশনার একজন বিতর্কিত ব্যক্তি : চরমোনাই পীর

 প্রধান নির্বাচন কমিশনার একজন বিতর্কিত ব্যক্তি : চরমোনাই পীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্বাচন কমিশন গঠনে সরকার জনগণকে বারবার ধোকা দিয়েছে। এবারও তার ব্যত্যয় হয়নি। নির্বাচন কমিশন গঠনের নামে জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের আজ্ঞাবাহী ব্যাক্তিকে প্রধান নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে। আপনারা জানেন, নবাগত নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একজন বিতর্কিত ব্যক্তি। সুতরাং তার দ্বারা জনগণ কী উপহার পাবে তা নিয়ে সন্দেহ আছে।

মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত দাওয়াতি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি আরো বলেন, আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই মূখ্য। আমরা চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন হোক।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, যতদিন পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা হয়েছে ততোদিন রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করেছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুফতী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ লুৎফর রহমান, জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী, নগর কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের অশ্রাফী, জেলা সাংগঠনিক সম্পাদক কায়সারুল ইসলাম প্রমূখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন