ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • মাছ ধরা বন্ধ রয়েছে বরিশালের অভায়শ্রমে

    মাছ ধরা বন্ধ রয়েছে বরিশালের অভায়শ্রমে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা লক্ষ্যে দেশের অভায়শ্রমে মঙ্গলবার থেকে দু’মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এর ধারাবাহিকতায় বরিশালের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধর জন্য মৎস্য অধিদপ্তর ও প্রশাসন নদীর অভায়শ্রম এলাকায় লিপলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছে।

    বরিশাল অঞ্চলের কীর্ত্তনখোলা, আড়িয়াল খাঁ, কালাবদর, মাসকাট, জযন্তী ও মেঘনা নদীর ১শ’ ৮২ কিলোমিটার, ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার, চাঁদপুরের মেঘনায় ১শ’ কিলোমিটার ও শরীয়তপুর মেঘনায় ২০ কিলোমিটার এলাকা অভায়শ্রমের অন্তর্ভুক্ত হওয়ায় এই নদীগুলোতে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

    মাছের প্রজনন ও মাছ বড় হওয়ার জন্য সরকার এসব নদীকে অভায়শ্রম হিসেবে ঘোষণা করে।  মাছ ধরা বন্ধ থাকায় বরিশালের বিভিন্ন বাজারে মাছের সরবরাহ কমে গেছে এবং দামও বেড়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ