ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

    বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মিরাজসহ এক আরোহী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের রহমতপুর পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী রংপুরের তাহেরগঞ্জ এলাকার বাসিন্দা।

     মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, চরমোনাই বাৎসরিক মাহফিলে আখেরি মোনাজাত শেষে দুপুরে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা দেন মুসল্লিরা। তাদের বাস রহমতপুর পেট্টোল পাম্পে পৌঁছালে নাস্তা করার জন্য তারা হোটেলের উদ্দেশে রওনা হন।

    এ সময় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রুস্তম আলীকে ধাক্কা দেয়। এতে তার একটি পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। এছাড়া মোটরসাইকেলচালক মিরাজসহ এক আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলীর মৃত্যু হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ