ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

     বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ওই ব্যক্তি। মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা যায়।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই বিভাগে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৭ দশমিক ৯৮। এর আগের ২৪ ঘণ্টায় ২১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২০ জনের, শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩০। নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ৫ জন, ভোলায় ৫, বরগুনায় ৫, পটুয়াখালীতে ১, পিরোজপুরে ২ ও ঝালকাঠিতে ৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৫৭৫।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারির মাঝামাঝি থেকে শেষ দিন পর্যন্ত বিভাগে করোনা সংক্রমণ ৫০ শতাংশের কাছাকাছি ছিল। এরপর ফেব্রুয়ারির শুরু থেকে তা ধীরে ধীরে নিন্মমুখী হচ্ছে।

    ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে ৭ হাজার ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময় বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার ও শনাক্ত ব্যক্তির সংখ্যা কমছে। সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০ বছরের ওপরে। পরিবারের বয়স্ক ব্যক্তিদের সুরক্ষায় আরও যতœশীল হওয়া উচিত। পাশাপাশি কম বয়সীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেওয়া উচিত।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ