ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • উজিরপুরে তাবলীগ জামায়াতের ১৬ সদস্যকে অচেতন করে লক্ষাধিক টাকা ছিনতাই

    উজিরপুরে তাবলীগ জামায়াতের ১৬ সদস্যকে অচেতন করে লক্ষাধিক টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে তাবলীগ জামায়াতের ১৬ জনকে অচেতন করে দেড় লক্ষ টাকা নিয়েছে দূর্বৃত্তরা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানাযায়,  ইসলাম প্রচারের জন্য  ঢাকার  কাকরাইল মসজিদ থেকে ওলামায়কেরামের একটি টিম গত সোমবার সকালে উপজেলা ওটরা ইউনিয়নে ৪১ দিনের জন্য ইসলাম প্রচারের জন্য আসে। প্রথমে তাদের সিদ্ধান্ত অনুযায়ী  হাবিবপুর জামে মসজিদে অবস্থান করেন ১৬ জন তাবলীগ জামায়াতে একটি দল। ওই দিন  রাতে এশারের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে সকলে  মাথাঘুরিয়ে অচেতন অবস্থায় মসজিদে পড়ে থাকে।

    এসময় তাদের কাছে থাকা দেড় লক্ষ টাকা নিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয় মুসুল্লিরা ফজরের নামাজ পড়েতে গেলে তাবলীগ জামায়াতে আসা সকলেই অচেতন হয়ে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও তাদের জাগ্রত করতে না পেরে পুলিশকে খবর দেয়। সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল  আবু জাফর মোঃ রহমতুল্লাহ ও মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ সহ পুলিশের একটি চৌকস দল ঘটনা স্থল পরিদর্শন করে অসুস্থ সকলকে পুলিশের পিকাআপে করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    তাবলীগ জামায়াতে আসা  জামায়াতের আমির নুর মোহাম্মদ জানান, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক আলী আফজাল হোসেন তাদের গ্রামে দ্বীনের দাওয়াতের জন্য ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের তাবলীগ জামায়াতের একটি দল নিয়ে আসে হাবিবপুর জামে মসজিদে অবস্থান করি। কে বা কারা রাতে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়েছে তা বলতে পারবো না। যারা করেছে তারা হইতো বুঝে করেনি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।  ১৬ জনের ভিতর বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক আলী আফজাল হোসেন,তানভির আহমেদ, আরিফ হোসাইন,, লুৎফর রহমান সহ ৪ জনের অবস্থা গুরুত্বর। বাকি ১২ জন জ্ঞান ফিরেছে। তারা সবাই মোটামুটি সুস্থ আছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাশুনে অসুস্থ সকলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। যারা এই ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাশুনে অসুস্থ সকলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ