ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে জাতীয় বিমা দিবস পালিত

    বরিশালে জাতীয় বিমা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে' এই স্লোগান নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গন বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহীদুল ইসলাম। পরে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথি।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ড.মোঃ নূরুল আলম, জেনারেল ম্যানেজার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড মোঃ মাসুদ রানা মাসুদ। মূল প্রবন্ধ উপস্থাপন সহকারী অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় ড. আব্দুল্লাহ আল মাসুদসহ বীমার সাথে সংশ্লিষ্ট লাইফ, নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কর্মকর্তা কর্মচারি বৃন্দরা উপস্থিত ছিলেন।

    সভা শেষে ক গ্রুপে বীমা কি এবং কেন বিষয় এবং খ গ্রুপে বাংলাদেশের বীমা খাতের আ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে রচনা প্রতিযোগীতায় ক এবং খ গ্রুপ পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহীদুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএর অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার। সেই থেকে প্রতি বছর এই দিনটা উদযাপন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ