ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে চোরাই মোবাইলসহ সহোদর আটক

    বরিশালে চোরাই মোবাইলসহ সহোদর আটক
    ‍আটককৃত দুই মোবাাইল চোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে চোরাই পাঁচটি মোবাইল ও নগদ আটকসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিএমপি গোয়েন্দা শাখার একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

    আটককৃতরা হলেন- খুলনার রূপসা থানাধীন রহিম নগর এলাকার ভাড়িয়া বাসিন্দা এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ থানাধীন দক্ষিণ সুতালরি শেখ বাড়ির মৃত আহম্মদ শেখের দুই ছেলে ছেলে মো. মহসিন শেখ (৫৫) ও মো. সেলিম শেখ (৪২)।

    ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ৫ নম্বর ওয়ার্ডে বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ডের গেটের সামনে থেকে ওই দুই চোরকে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে চোরাই পাঁচটি মোবাইল সেট ছাড়াও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ