ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রোববার সন্ধ্যার পরে মাদক বেঁচা-কেনার গোপন সংবাদ পেয়ে বরিশাল জেলা গোয়ান্দা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুলের নেতৃত্বে উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।

    এসময় আটককৃত মাদক ব্যবসায়ী রিপন মীর এর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মীর বেলুহার গ্রামের কাশেম মীরের ছেলে।

    রোববার রাতেই জেলা গোয়ান্দা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসায়ী রিপন মীরকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ