ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • মেহেন্দিগঞ্জে ভোগ দখলীয় জমি দখলের পায়তারা, থানায় অভিযোগ

     মেহেন্দিগঞ্জে ভোগ দখলীয় জমি দখলের পায়তারা, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ভোগ দখলীয় জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার ৬ নং ওর্য়াডের চর সন্তোষপুর গ্রামে সেকান্দার আলী মোল্লার ছেলে শাকিল মোল্লার উদয়পুর মৌজায় ভোগ দখলীয় জেএল নং ৭, এস.এ খতিয়ান নং ৭২/৭৩ দাগ নং
    ১০৯,১১২,২৮৪,২৯৫,২৯৬,১০৯,১১২,১১৩ বিএস খতিয়ান নং ১০১ দাগ নং ১৩৬,১৩৭, ১৫০,১৫৩,১৫৪,১৫৫ মোট ৬ একর ৪৬ শতাংশ জমি রয়েছে। দীর্ঘ বছর ধরে এই সম্পত্তিতে বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবিকা নিবারন করে আসছেন শাকিল মোল্লা ও তার পরিবার।

    এমত অবস্থায় একই গ্রামের হাসান হাওলাদার ও মালেক ফকির ঐ জমির উপর লোলপদৃষ্টি পরে। কোন কাগজ পত্র না থাকলেও গায়ের জোরে শাকিল মোল্লার ভোগদখলীয় সম্পত্তি দখলের পায়তারা চালায় হাসান ও মালেক ফকির।

    এ নিয়ে ২০০২ সালের ৩ ফেব্রুয়ারি স্থানীয় ২ নং লতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন করে শাকিল মোল্লা। কিন্তু আবেদনটির তোয়াক্কা না করে হাসান ও মালেক ফকির তাদের দখলের মিশন অব্যহত রাখে। এরি ধারাবাহিকতায় চলতি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় সেকুল খান,মিন্টু খান, জিহাদ ফকির, রফিক, রতন ব্যাপারি ও তাদের দলবল শাকিল মোল্লার ভোগদখলীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে তারা লাগানো বিভিন্ন ফসল নষ্ট করে ফেলে । এসময় তাদের বাধা দিলে শাকিল মোল্লঅকে খুন ও জখমের হুমকি দেয় তারা।

    এ ঘটনায় সোমবার সেকলু খানসহ নামধারী ৬ জনের বিরুদ্ভে কাজীর হাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাকিল মোল্লা। এ বিষয় ২ নং লতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান নেহালের মুঠোফোনে জানতে ফোন দেয়া হলে তিনি ফোনটি রিসিভ করেন নি। এ ব্যাপারে কাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত অব্যহত রয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ