ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে যোগ দিলেন নতুন ১১ চিকিৎসক

 আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে যোগ দিলেন নতুন ১১ চিকিৎসক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১১ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে।

সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে চিকিৎসকগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের সময় নতুন চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন, আরএমও ডা. মামুন মোল্লা, ডা. আলামিন হোসাইন ও ডা. সাবিনা আফরোজ প্রমুখ।

এনিয়ে এখন আগৈলঝাড়া উপজেলায় কর্মরত চিকিৎসকের সংখ্যা হলো ২১ জন। তবে এখনও ৫ জন চিকিৎসকের পদ শুন্য রয়েছে।
চিকিৎসক সঙ্কটে রোগীদের চিকিৎসা সেবা নিয়ে সমস্যার লাঘব হবে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

নতুন চিকিৎসক হিসেবে যারা যোগদান করলেন তারা হলেন, ডা. মুর্শিদা আক্তার, ডা. মো. রায়হান আলম, ডা. অতন্দ্রিলা চৌধুরী লোপা, ডা. অংকুর কর্মকার, ডা. অর্নব সাহা, ডা. ফারহানা ইসলাম, ডা. দীপা হালদার, ডা. মো. তারিকুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মো. নাজমুল হোসাইন ও ডা. মিরন হালদার।

এর ফলে চিকিৎসক সঙ্কট অনেকটা কেটে গেছে। এই উপজেলার মানুষের আশাবাদ এখন যথাযথ চিকিৎসা সেবা তারা পাবেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন