ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

গৌরনদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা

গৌরনদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা আজ সোমবার সম্পন্ন হয়েছে।
উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে দিনব্যাপী উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সকাল ১০টায় মশাল জ্বালিয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল হোসেন, মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ সহিদুল ইসলাম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ্, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ। বিকেল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দগন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন