ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু

    শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও দু’জন রোগীর মৃত্যু হয়েছে। সব শেষ সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৮ জন রোগী। মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১৩.৪২ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

    হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, রবিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দু’জন রোগী মারা যান। এর মধ্যে একজনের করোনা পজিটিভ। অপরজনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

    এ নিয়ে এখন পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪৭২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৭ জনের করোনা পজিটিভ ছিল। এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে পাঁচজন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে চারজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৮ জন রোগী। 
    অপরদিকে, গত রবিবার রাতে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৩.৪২ ভাগ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ