ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড
  • রাশিয়া-ইউক্রেন আলোচনার ভেন্যু প্রস্তুত

    রাশিয়া-ইউক্রেন আলোচনার ভেন্যু প্রস্তুত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

    গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

    এদিকে, নানা টানাপোড়েনের পর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। বেলারুশ সীমান্তে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আলোচনার ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ।
    এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ দীর্ঘ টেবিলের একটি ছবি প্রকাশ করে বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে। এখন প্রতিনিধিদলের আগমন প্রত্যাশা করছে বেলারুশ।”

    উভয় দেশের প্রতিনিধিদল ভেন্যুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ