ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড
  • রাশিয়ার জন্য ইউরোপের আকাশসীমা বন্ধ

    রাশিয়ার জন্য ইউরোপের আকাশসীমা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউরোপের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এ ঘোষণা দেন।

    তিনি বলেন, আমরা রাশিয়ান মালিকানাধীন, নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।
     
    এর ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত বিমানসহ রাশিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবতরণ, উড্ডয়ন বা আকাশসীমার ভেতর দিয়ে ভ্রমণ করতে পারবে না।

    ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণার আগেই অবশ্য নিজ আকাশসীমা থেকে রুশ বিমান নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। পৃথকভাবে একই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের অনেক দেশই। জার্মানি অবশ্য তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে।

    উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ